পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লোগো

ছবি

ব্রহ্ম ও উপাসনা

ছবি
# সুরুজীত চন্দ্র ভক্তিবেদান্ত প্রতিষ্ঠাতা আচার্য, sbss প্রশ্নঃ  সগুণ এবং নির্গুণ কাকে বলে? উত্তরঃ  যা গুণবিশিষ্ট তা সগুণ এবং যা গুণ বিহীন তাকে নির্গুণ বলে। প্রশ্নঃ   ঈশ্বর সগুণ নাকি নির্গুণ? উত্তরঃ  উভয় প্রকার। প্রশ্নঃ  কিন্তু একই পদার্থে সগুণ এবং নির্গুণ কিভাবে থাকতে পারে? ঈশ্বর সগুণ আবার নির্গুণ কিভাবে হতে পারে? উত্তরঃ  যেরুপ জড়ের রুপাদি গুণ আছে, কিন্তু চেতনের জ্ঞানাদি গুণ জড়ের মধ্যে নাই, সেইরুপ চেতনের মধ্যে ইচ্ছা প্রভৃতি গুণ আছে, কিন্তু জড়ের মধ্যে ইচ্ছা গুণ নাই। যেমন পৃথিবী রুপ,আকার,গন্ধাদি গুণযুক্ত বলিয়া সগুণ এবং জ্ঞান, ইচ্ছাদি গুণ রহিত বলিয়া নির্গুণ। অর্থাৎ নিজ নিজ স্বাভাবিক গুণযুক্ত এবং বিরোধী গুণ রহিত হওয়াতে সকল পদার্থই সগুণ ও নির্গুণ। এমন কোন পদার্থ নাই যা কেবল সগুণত্ব অথবা কেবল নির্গুণত্ব বিশিষ্ট। পরন্তু একই পদার্থ সগুণত্ব ও নির্গুণত্ব সর্বদা থাকে। সেইরুপ পরমেশ্বরের অনন্ত জ্ঞান, বল, নিষ্পাপ, সর্বজ্ঞ ইত্যাদি গুণ থাকায় তিনি "সগুণ" কিন্তু রুপাদি জড়ের অবিদ্যা, অজ্ঞানতা, রাগ, দ্বেষাদি জীবের গুণ তার মধ্যে না থাকায় তিনি "নির্গুণ"। প্রশ্নঃ  সগুণ...